স্বামীজীর ১৬৪তম জন্মজয়ন্তী পালিত

viv

আজ খবর (বাংলা) [ দেশ], কলকাতা, পশ্চিমবঙ্গ,  ১২/০১/২০২৬ :   আজ  স্বামী বিবেকানন্দের ১৬৪ তম  জন্মজয়ন্তী পালন করছে গোটা দেশ. পশ্চিমবঙ্গের সর্বত্র শ্রদ্ধার সাথে পালন করা  হয়েছে  আজকের দিনটিকে।
সোমবার  স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বিজেপি যুব মোর্চার তরফ থেকে ‘বিবেক যাত্রা’-র আয়োজন করা হয়েছে। সিমলা স্ট্রিটে স্বামীজির মূর্তিতে মাল্যদান করে বিশেষ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সহ একাধিক বিজেপি নেতৃত্বরা। হেদুয়া থেকে মিছিল করে সিমলা স্ট্রিটে পৌঁছন শুভেন্দু অধিকারী।
পাশাপাশি, তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও মন্ত্রী শশী পাঁজা সহ অন্যান্য নেতৃত্বরা স্বামীজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাজ্ঞাপন করেন। দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা নেত্রীরাও স্বামীজীর মূর্তিতে মাল্যদান করেছেন।

Share this news article