জঙ্গিদের টার্গেট কি শুভেন্দু ? বর্ধমান থেকে গ্রেপ্তার জৈশ জঙ্গী

বর্ধমান থেকে গ্রেপ্তার জৈশ জঙ্গী

আজ খবর (বাংলা), [রাজ্য], বর্ধমান, পশ্চিমবঙ্গ,৩১/০৭/২০২৬ :   বর্ধমানের অভিজাত আবাসন রেনেসাঁ থেকে এসটিএফ এর জালে ধরা পড়ল জৈশ ই মহম্মদ সন্ত্রাসবাদী গোষ্ঠীর এক জঙ্গী, নাম হামিম মন্ডল। সম্ভবত হামিম জৈশ নিয়ন্ত্রিত সাজ্জাদ ভাট  গোষ্ঠীর এক সক্রিয় সন্ত্রাসবাদী।

result
বর্ধমানের অভিজাত আবাসনে একটি ফ্ল্যাট ভাড়া  নিয়ে বাস করছিল এই হামিম মন্ডল। আজ এসটিএফ এর জালে ধরা পড়ে সে।  তাকে ঐ  আবাসনের জিম থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাকে বর্ধমান আদালতে তোলা হয়েছে।  গোপন সূত্রে খবর পেয়ে এস টি এফ আজ ঐ আবাসনে হানা  দিয়ে জঙ্গীকে গ্রেপ্তার করে। ওয়াকিবহাল মহলের  আশঙ্কা ঐ জঙ্গীর টার্গেট ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।  তাঁকে হত্যা করতেই এই জঙ্গীর রাজ্যে আগমন।
যেটা জানা যাচ্ছে, জঙ্গী হামিম মন্ডলের নিজেদের বাড়ি বর্ধমান জেলারই মন্তেশ্বরে। সেখানে তাদের আত্মীয় স্বজন আছে। কিন্তু কেউই তার জঙ্গী হওয়ার ব্যাপারটা বিশ্বাস করতে পারছেন না। রেনেসাঁ আবাসনের ফ্ল্যাটটাও  হামিমের বাবার নামে ভাড়া চুক্তি করা আছে. হামিম মন্ডল জঙ্গী প্রশিক্ষণের জন্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং পাকিস্তানে গিয়েছিল। সেখান থেকেই সে নাশকতায় হাত পাকিয়ে এসেছে বলে জানা গিয়েছে। তার সম্বন্ধে আরও তথ্য জোগাড় করতে তদন্ত শুরু হয়েছে।
পশ্চিমবঙ্গ একটা সময় জঙ্গীদের ‘সেফ প্যাসেজ’ হয়ে গিয়েছে বলা হত, এবার কি তাহলে এই রাজ্য জঙ্গীদের আঁতুড়ঘরে পরিণত হয়েছে ? উঠছে প্রশ্ন।  প্রসঙ্গত উল্লেখ্য, বর্ধমানের এই রেনেসাঁ আবাসন থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই অবস্থান সেই খাগড়াগড়ের,যেখানে জঙ্গীদের বোমা বিস্ফোরণ হয়েছিল।
Share this news article