৩ বছরের শিশুকে যৌ*ন নির্যাতন করেও জামিন !

৩ বছরের শিশুকে যৌ*ন নির্যাতন করেও জামিন !

আজ খবর (বাংলা), [দেশ] নতুন দিল্লী, ভারত, ০৮/০৫/২০২৬ : মাত্র তিন বছরের শিশুকে যৌ*ন নির্যাতন করে গ্রেপ্তার হয়েও জামিনে মুক্ত এক ব্যক্তি।

শিশুকে যৌ*ন নির্যাতনের এই ঘটনাটি মে মাসের ১ তারিখে ঘটেছে দিল্লীতে।  পীড়িত মেয়েটি স্কুলে গিয়েছিল আর সেখানেই এক পুরুষ কর্মী তার যৌ*ন নির্যাতন  করে বলে অভিযোগ উঠেছে।  ঘটনাটি প্রকাশ্যে আসে যখন মেয়েটির মা দিল্লীর জনকপুরী থানায় অভিযোগ দায়ের করে. ওই কর্মীকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়েছিল।  তার বিরুদ্ধে পকসো  আইনের ধারা দেওয়া হয়েছিল।

ফাটকাল অভিযুক্তকে অতিরিক্ত সেশন জজ আদালতে পেশ করা হয়. গতকালই সে আদালত থেকে জামিন পেয়ে যায়.  পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লী পুলিশ।


 

Share this news article