ভোটের আগে তৃণমূলের বড় চমক, প্রকাশিত ইস্তেহার

ভোটের আগে তৃণমূলের বড় চমক, প্রকাশিত ইস্তেহার

চাকরি, ভাতা থেকে উন্নয়ন—কী কী প্রতিশ্রুতি থাকছে জানুন বিস্তারিত

আজ খবর (বাংলা) [রাজনীতি] কলকাতা, পশ্চিমবঙ্গ, ২০/০৩/২০২৬ :  আগে তৃণমূল কংগ্রেস দলীয় মুখপত্র  ইস্তেহার প্রকাশ করল. এই ইস্তেহারের  দিদির ১০ প্রতিজ্ঞা।   ভোটারদের মমতা বন্দ্যোপাধ্যায় মোট ১০টি প্রতিশ্রুতি দিয়েছেন এই ইস্তেহারের মাধ্যমে।

কি রয়েছে তৃণমূলের এই ইস্তেহারে  ?

লক্ষীদের জয়, স্বনির্ভরতা অক্ষয় — লক্ষীর ভান্ডারে অনুদানের পরিমাণ  মাসে ৫০০ টাকা করে বাড়বে।  অর্থাৎ ভোটে জিতে নতুন সরকার গঠন করলে মাসে লক্ষহীর ভাণ্ডারে ১,৫০০ টাকা করে (বছরে ১৮ হাজার টাকা করে. তফসিলি বা জনজাতির মহিলারা পাবেন মাসে ১,৭০০ টাকা করে অর্থাৎ বছরে ২০,৪০০ টাকা।

যুবদের  পাশে,জীবিকার আশ্বাসে — জীবিকাহীন যুবদের বাংলার যুব সাথী প্রকল্পে ১৫০০ টাকা প্রতি মাসে (১৮০০০  টাকা প্রতি বছর) সহায়তা দেওয়া হবে.

বাজেটে কৃষি, কৃষকের হাসি — কৃষক পরিবারগুলিকে নিরবিচ্ছিন্ন সহায়তা।  ভূমিহীন কৃষকদের আর্থিক সাহায্য।  কৃষির সামগ্রিক উন্নয়নে ৩০ হাজার কোটি টাকার বাজেট।

নিশ্চিত বাসস্থান, চিন্তার অবসান  — বাংলার সব পরিবারের জন্যে নিশ্চিত পাকা বাড়ি।

ঘরে ঘরে নল, পরিশ্রুত পানীয় জল — বাংলার সব  পাইপলাইনের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্য।

সুস্বাস্থ্যের অধিকার, বাংলার সবার — প্রতি বছর প্রতিটা ব্লক ও টাউনে দুয়ারে চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্য। বাড়ির দোরগোড়ায় স্বাস্থ্য পরিষেবা।

শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ — বাংলার শিক্ষায়তনের অধীনে সমস্ত সরকারি স্কুলের পরিচালনগত উন্নয়ন।

পুবের বাণিজ্যের কান্ডারি, বাংলাই  দিশারী —  বিশ্বমানের লজিস্টিক, বন্দর, বাণিজ্যিক পরিকাঠামো এবং একটি অত্যাধুনিক ট্রেড সেন্টার সহ বাংলা  পূর্ব ভারতের বাণিজ্যের প্রবেশদ্বার।

প্রবীণদের পাশে, যত্নের আশ্বাসে —  বর্তমান সকল উপভোক্তার জন্যে নিরবিচ্ছিন্ন বার্ধক্য ভাতার সহায়তা।  সব প্রবীণদের এই প্রকল্পের আওতায় নিয়ে আসাই  লক্ষ্য।

প্রশাসনিক সুবিধার নতুন দিগন্ত বাংলার —  সত্যি নতুন জেলা তৈরি।  ভৌগোলিক পুনর্গঠনের মাধ্যমে নতুন পুরসভা তৈরি।


 

Share this news article