মিরিকের রাস্তায় ধ্বস, ব্যাহত যান চলাচল

মিরিকের রাস্তায় ধ্বস, ব্যাহত যান চলাচল

 
আজ খবর (বাংলা) [রাজ্য], মিরিক, দার্জিলিং, ০৪/০৮/২০২৬ : মিরিক-শিলিগুড়ি প্রধান সড়কে ধস, গাছ পড়ে যান চলাচল ব্যাহত।
গত পরশু থেকে একটানা বৃষ্টি হয়ে চলেছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। প্রবল বর্ষণে সিক্ত দার্জিলিং পাহাড়। আগামীকয়েক দিন উত্তরবঙ্গে অতি  ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে. জারি করা হয়েছে কমলা সতর্কতা। আজ গয়া বাড়ি  জঙ্গলে ভূমিধসের জেরে একটি বড় গাছ মিরিক-শিলিগুড়ি  সড়কের ওপর ভেঙে পড়ায় সাময়িকভাবে যান চলাচল ব্যাহত হয়েছে।
ঘটনার পর রাস্তার দুই প্রান্তে গাড়ির বিশহাল লাইন তৈরি হয়। স্থানীয় চালক ও বাসিন্দারা দ্রুত উদ্যোগ নিয়ে গাছ সরানোর কাজ শুরু করেন। বর্তমানে রাস্তা পরিষ্কারের কাজ চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।
প্রশাসনের পক্ষ থেকে চালকদের সতর্কতার সঙ্গে ওই এলাকা দিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। রাস্তা সম্পূর্ণ পরিষ্কার না হওয়া পর্যন্ত কিছুটা যানজট থাকতে পারে ও বিলম্ব হতে পারে।
chhata
Advt.  Umbrella @ Rs. 399/- Auto Open [Click on the image]
Share this news article