বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপ, ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায় |

আজ খবর (বাংলা) আবহাওয়া  29/08/2026: ফের বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে নতুন নিম্নচাপ। আবহাওয়া দফতর থেকে জানা গেছে , উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে থাকা উপরিস্তরীয় ঘূর্ণাবর্তের প্রভাবে শনিবার উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওড়িশা উপকূলের কাছে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে।

ad

এই নিম্নচাপের প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির দাপট বাড়তে পারে। কলকাতা-সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৩০ ও ৩১ আগস্ট বৃষ্টির পরিমাণ বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Screenshot 2026 08 27 114857

সমুদ্রে উত্তাল পরিস্থিতির আশঙ্কায় মৎস্যজীবীদের আগামী কয়েকদিন বিশেষত রবিবার ও সোমবার বঙ্গোপসাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। উপকূলবর্তী এলাকায় ৩৫-৪৫ কিমি/ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যা সাময়িকভাবে ৫৫ কিমি/ঘণ্টা পর্যন্ত পৌঁছাতে পারে। আবহাওয়াবিদদের মতে, বাংলায় বর্ষার বৃষ্টি সক্রিয় রাখার ক্ষেত্রে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ও অন্যান্য আবহাওয়া ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগস্ট মাসে ইতিমধ্যে উত্তর বঙ্গোপসাগরে তিনটি নিম্নচাপ হয়েছে, চতুর্থটি তৈরি হতে চলেছে।

Screenshot 2026 08 27 140127

Share this news article