চোখের জলে শেষ বিদায় আশা তাইকে

চোখের জলে শেষ বিদায় আশা তাইকে

শেষ বিদায় জানাতে হাজির ছিল হাজারো মানুষ 

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বাই, মহারাষ্ট্র, ১৩/০৪/২০২৬ : পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় মুম্বইয়ের শিবাজী পার্কে শেষকৃত্য সম্পন্ন করা হল সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলেকে।  তাঁকে শেষ শ্রদ্ধা ও বিদায় জানাতে হাজির হয়েছিলেন অগণিত মানুষ। ‘

গতকাল মুম্বইয়ের একটি  বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস  ত্যাগ করেছিলেন আশা ভোঁসলে। মুহূর্তে তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল গোটা বিশ্বে।  তাঁর মৃত্যুতে মুহ্যমান হয়ে পড়েছিল অসংখ্য গুণমুগ্ধ মানুষ। আশা তাই-এর নশ্বর দেহ রাখা হয়েছিল মুম্বাইয়ে তাঁর বাস ভবনে। সেখানে অসংখ্য মানুষ এসেছিলেন তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে। সেই ভীড়ে ছিলেন ব্যবসায়ী, শিল্পপতি, অভিনেতা, খেলোয়াড় এবং ফিল্ম ইন্ডাস্ট্রির মানুষ।

আজ সকল থেকেই যেন গোটা মুম্বই শোক পালন করছিল, তাদের প্রিয় আশা তাইকে সুসজ্জিত গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল শিবাজী পার্কে।  হাজার হাজার মানুষ আজ ভীড় করেছিল শেষবার বিদায় জানাতে তাদের প্রিয় আশা ভোঁসলেকে।  এরপর জাতীয় পতাকায় মুড়ে রাষ্ট্রীয়  স্যালুট দিয়ে আশাজির দেহ শ্মশানে নিয়ে যাওয়া হয়।  শেষকৃত্য সম্পন্ন করেন পুত্র আনন্দ।  তারপর পঞ্চভূতে বিলীন হয়ে যায় আশাজির নশ্বর দেহ।


Share this news article