ঝোপ থেকে উদ্ধার মহিলার পচা গলা দেহ

bhawani1 news1

 
 

আজ খবর (বাংলা)  [রাজ্য], নলহাটি, বীরভূম,১১/০৮/২০২৬ :  অজ্ঞাত পরিচয় মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো নলহাটিতে, ঘটনাটি ঘটেছে আজ নলহাটি থানার কলিঠাতে, স্থানীয় সুত্রে জানা গেছে নলহাটি থানার কলিঠা গ্রামের সেরিকালচার নার্সারিতে আজ সকালে নার্সারির কর্মচারীরা যখন নার্সারিতে কাজ করতে যায় সে সময় তারা পচা গলা দুর্গন্ধ পায়।

সেই দুর্গন্ধ পেয়ে যখন তারা নার্সারির ঝোপে ঝাড়ে খুঁজে দেখে, তখন তারা এক পচা গলা মৃতদেহ দেখতে পায়, এবং তার পাশে দেখতে পায়  পড়ে রয়েছে একটি শাড়ি। যার ফলে অনুমান করা হচ্ছে  ওই পচা গলা মৃতদেহটি এক মহিলার। খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছায় নলহাটি থানার  পুলিশ, এবং উদ্ধার করে ওই পচা গলা মহিলার মৃতদেহ। পুলিশ  মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতালে।

মৃতদেহটি সম্পূর্ণভাবে গলে যাওয়ায় শনাক্ত করা যায়নি। মৃত দেহের পরিচয় জানতে তদন্ত শুরু করেছে নলহাটি থানার  পুলিশ। প্রাথমিক ভাবে স্থানীয়দের অনুমান কোনো মহিলাকে হত্যা করে কিছুদিন আগে ফেলে রাখা হয়েছে ওই নার্সারির ঝোপ জঙ্গলে। মহিলা পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য।

Share this news article