সরকারি দপ্তরেও ডিম থেরাপি

সরকারি দপ্তরেও ডিম থেরাপি

আজ খবর  (বাংলা) [রাজ্য] ময়ূরেশ্বর, বীরভূম,১১/০৮/২০২৬ : বিএলএলআরও-র বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, মল্লারপুরে বিএলআরও অফিসে বিজেপির ‘ডিম থেরাপি’।
ময়ূরেশ্বর এক নম্বর ব্লকের বিএল অ্যান্ড এলআরও অফিসের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে সরব বিজেপি নেতৃত্ব। অভিযোগের প্রতিবাদে মঙ্গলবার ভূমি দপ্তরের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান বিজেপি নেতা-কর্মীরা।
    অভিযোগ, এদিন বিজেপি নেতৃত্ব বিএল অ্যান্ড এলআরও-র বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অফিসে প্রবেশ করেন। বেশ কয়েকজন আধিকারিক ও কর্মচারীকে অফিসের বাইরে বের করে দিয়ে সদর দরজায় তালা লাগিয়ে দেন তাঁরা। এরপর অফিসের ভিতরে ঢুকে বিএল অ্যান্ড এলআরও-কে লক্ষ্য করে ‘ডিম থেরাপি’ চালানোর অভিযোগ ওঠে।
    এই ঘটনাকে কেন্দ্র করে ভূমি দপ্তরের অফিস চত্বরে উত্তেজনা ছড়ায়। বিজেপির দাবি, ভূমি সংক্রান্ত বিভিন্ন কাজে সাধারণ মানুষকে হয়রানি এবং অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগের প্রতিবাদেই তাঁদের এই কর্মসূচি।
    অন্যদিকে, সরকারি দপ্তরে ঢুকে আধিকারিকদের বাইরে বের করে তালা ঝুলিয়ে দেওয়া এবং ডিম ছোড়ার ঘটনায় প্রশাসনিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে।
Share this news article