আসামে বন্যা পরিস্থিতির অবনতি, মৃত্যু বেড়ে ৬১

গত ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু

আজ খবর (বাংলা), [দেশ], গুয়াহাটি, আসাম, ২৫/০৭/২০২৬ :  আসামের ভয়াবহ বন্যায় গত ২৪ ঘন্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। বন্যার কারণে অত্যন্ত খারাপ পরিস্থিতি আসাম জুড়ে। এই রাজ্যে বন্যার কারণে এখনো পর্যন্ত মৃতের সংখ্যা ৬১ পেরিয়েছে।

lypstick
Lipstick @ 1050/- @934/- [Click On The Image]
প্রতি বছর এই সময়টায় ব্যাপক বন্যা হয় আসামের বেশ কিছু জায়গায়।  সরকারে বদল আসলেও পরিস্থিতি বদলায়  না। বন্যার কারণে এই রাজ্যে প্রতি বছর প্রবল ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়।  এই বছরেও একই রকমভাবে ক্ষতির মুখোমুখি হতে হয়েছে সাধারণ মানুষকে।  প্রবল বন্যায় প্রতি বছর মানুষের পাশাপাশি কাজিরাঙ্গা অঞ্চলের পশুদেরকেও  বিপদে পড়তে হয়।  জলে ডুবে এবং ভেসে গিয়ে মারা যায় অনেক পশু. এ বছরেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।
আসামে গত কয়েকদিনে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। আসামের চারাইদেও জেলায় ৭ জন মারা  গিয়েছেন, শিৱসাগর  জেলায় ৪ জন মারা গিয়েছেন। জোরহাট জেলায় একজন মারা  গিয়েছেন। গত ২৪ ঘন্টায় মোট ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।  বিভিন্ন জায়গায় উদ্ধারকাজে নেমেছে ডিজাস্টার ম্যানেজমেন্ট বাহিনী।  বিভিন্ন জায়গায় ত্রাণ বিলির কাজেও নামানো হয়েছে অনেকগুলি দলকে।  বেশ কিছু জায়গা থেকে কয়েকজনের নিখোঁজ থাকার কথা বলা হচ্ছে। সব মিলিয়ে আসামে এই মুহূর্তে পরিস্থিতি বেশ জটিল হয়ে উঠেছে।
bangles
Bangle Set for women @ Rs. 380/-  Rs. 299- [Click on the image]

 

Share this news article