টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ ফের খুলল বৈষ্ণদেবীর রাস্তা

টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ ফের খুলল বৈষ্ণদেবীর রাস্তা

 

আজ খবর (বাংলা), [অন্য রুট] জম্মু, জম্মু ও শ্রীনগর, ২৫/০৭/২০২৬ :  টানা ৬ দিন মাতা বৈষ্ণ দেবী যাত্রা বন্ধ থাকার পর ফের তীর্থযাত্রীদের জন্যে খুলে দেওয়া হল।  আজ থেকেই ফের ভীড় হতে শুরু করেছে কাটরায়। খুশি তীর্থযাত্রীরা, খুশি পর্যটন ব্যবসায়ীরা।

agarbatti sandal
Sandal Agarbatti @ 530/-  @ 469/-[Click on the image]
বছরের এই সময়টাতে বেশ ভীড় থাকে বৈষ্ণদেবী তীর্থযাত্রায়।  কাটরা অঞ্চলে হোটেল, গাড়ি, ঘোড়াওলা, ট্র্যাভেল এজেন্ট সকলেই বেশ ব্যস্ত থাকে।  ব্যস্ত থাকতে দেখা যায় কাটরা শহরকে, প্রশাসনকে, পুলিশকে এবং নিরাপত্তা বাহিনীকেও।  দম ফেলার সুযোগ থাকে না মাতা বৈষ্ণদেবী মন্দিরে পুজোর সাথে যুক্ত ব্যক্তিরাও।  গোটা পৃথিবী থেকে এখানে আসেন তীর্থযাত্রীরা।
কিন্তু গত কয়েকদিন ধরে কাটরা শহরে ছিল মরুভূমির শূন্যতা, খাঁ  খাঁ  করছিল রাস্তাঘাট।  এই অঞ্চলে আবহাওয়ার পরিস্থিতি এতটাই অবনতি হয়েছিল যে বৈষ্ণদেবী যাত্রা বাতিল ঘোষণা করে দিতে হয়েছিল। এখানকার বৈষ্ণদেবী শ্রাইন বোর্ড, নিরাপত্তা বাহিনী এবং প্রশাসনের সিদ্ধান্তে পরপর ৬ দিন বৈষ্ণদেবী যাত্রা স্থগিত রাখা হয়েছিল।  যার ফলে পর্যটক শূন্য হয়ে পড়েছিল কাটরা তথা বৈষ্ণদেবী তীর্থক্ষেত্র।
তবে আজ থেকে আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ায় তীর্থযাত্রীদের জন্যে ফের খুলে দেওয়া হয়েছে বৈষ্ণদেবীর রাস্তা।  তীর্থযাত্রীরা ফের আজ থেকে ‘জয় মাতা দি’ ধ্বনি তুলে এগিয়ে চলেছেন মাতা বৈষ্ণদেবীর আশীর্ব্বাদ পেতে।
sankhya
Sankhya @Rs. 1199/- * Fixed Price [Click on the image]
Share this news article