ধ*র্ষণ করে নৃ*শংসভাবে হত্যা করা হয়েছিল বারুইপুরের নাবালিকাকে

নৃ*শংসভাবে হত্যা করা হয়েছিল

আজ খবর (বাংলা), [রাজ্য ] বারুইপুর, দক্ষিণ ২৪ পরগণা , ০৬/০৭/২০২৬ :   বারুইপুরে নাবালিকাকে ধ*র্ষণ করে খুন করা হয়েছিল, ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে সেই তথ্যই উঠে আসছে। এদিকে আজ বারুইপুরে পৌঁছে গিয়েছেন তৃণমূল কংগ্রেসের একটি প্রতিনিধি দল।

বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ করে খুনের ঘটনায় আজ আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হল।  মুখ্যমন্ত্রী শুভেন্দু  অধিকারী বলেছেন, ” কাউকে ছাড়া হবে না, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।

নির্যাতিতার পরিবারের সাথেও তিনি নিয়মিত  যোগাযোগ রাখছেন। পুলিশ অধিকারিকরাও ঐ পরিবারের সাথে যোগাযোগ রাখছেন।

এদিকে আজ নাবালিকার মর্মান্তিক মৃত্যুর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট এসেছে, যে রিপোর্টে বলা হয়েছে ‘জলে ডুবে মৃত্যু হয়েছিল ঐ  নাবালিকার’। নাবালিকার যৌনাঙ্গে বেশ কিছু ক্ষত  চিহ্ন  পাওয়া গিয়েছে অর্থাৎ তাকে গণ ধ*র্ষণ করা হয়েছিল। ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে গলায় এবং ভাৱি কিছু দিয়ে মাথায় তার আঘাত করা হয়েছিল। এরপর তাকে জলে ফেলে দেওয়া হয়েছিল। অর্থাৎ জলে ফেলে দেওয়ার সময়ও তার দেহে প্রাণ ছিল।  এই নৃশংস গণ  ধ*র্ষণ ও হত্যাকাণ্ডে স্তম্ভিত গোটা রাজ্যের মানুষ।

এদিকে আজ বারুইপুরে নির্যাতিতার পরিবারের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন দোলা সেন, বিমান বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের পাঁচ প্রতিনিধি দল।

Share this news article