তৃতীয় বিয়ে করেই বৌকে চুমু খেলেন আমির

তৃতীয় বিয়ে করেই বৌকে চুমু খেলেন আমির

আজ খবর (বাংলা) [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ০৬/০৭/২০২৬ : আবারও  বিয়ে করলেন এবং  রেজিস্ট্রি করে বিয়ে করার পরই  নতুন বৌকে চুমু খেলেন অভিনেতা আমির খান।

ঘনিষ্ঠ বন্ধু আর পরিবার পরিজনদের নিয়ে নিজের ম্যারেজ রেজিস্ট্রি অনুষ্ঠানে ছিলেন অভিনেতা আমির খান।  ছোট এই অনুষ্ঠানে হাজির ছিলেন ক্রিকেটার ইউসুফ পাঠান। তিনি এই অনুষ্ঠানের কিছুটা অংশ ভিডিও তুলে নিজের সমাজমাধ্যম ওয়ালে প্রকাশ করেন।  ভিডিওতে দেখা যাচ্ছে আমির খান রেজিস্ট্রি করে বিবাহ সম্পন্ন করেছেন। তাঁর স্ত্রীর নাম  গৌরী স্প্র্যাট।  রেজিস্ট্রি করে নতুন বউকে নিয়ে নাচতে শুরু করেন আমির এবং একটা সময় তাঁদেরকে চুম্বন করতেও দেখা যায়.

আমির খানের এটা  তৃতীয় বিয়ে। তাঁর প্রথম বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে রীনা  দত্তের সাথে, দ্বিতীয় বিয়ে হয়েছিল ২০০৫ সালে কিরণ রাও -এর সাথে। তৃতীয় বিয়েটি তিনি আজ রেজিস্ট্রি করলেন গৌরী স্প্র্যাটের সাথে। ইউসুফ পাঠান আমির খান ও গৌরীকে শুভেচ্ছা জানিয়েছেন।


 

Share this news article