টি ২০ বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়াকে (মহিলা) সাধুবাদ জানালেন শচীন

টি ২০ বিশ্ব চ্যাম্পিয়ান অস্ট্রেলিয়াকে (মহিলা) সাধুবাদ জানালেন শচীন

আজ খবর (বাংলা), [খেলা], নতুনদিল্লী, ভারত,০৬/০৭/২০২৬ :  আইসিসি ২০২৬ এর টি২০ মহিলাদের বিশ্বকাপে চ্যাম্পিয়ান হওয়ার জন্যে অস্ট্রেলিয়াকে সাধুবাদ জানালেন ভারতীয় লিজেন্ড ক্রিকেটার শচীন তেন্ডুলকর।

ইংলন্ডের লর্ডসের মাঠে ইংল্যান্ডকে হারিয়ে দিয়ে সপ্তমবারের মত টি-২০ বিশ্বকাপ জিতে নিল  অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দল।  ফাইনালের এই ম্যাচে জয়ের জন্যে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৫১ রান।  সেই রান তারা ১৭.১ ওভারেই তুলে নিয়ে টুর্নামেন্ট জিতে নিয়ে যায়।  ইংল্যান্ডের ১৫০ রান তাড়া  করতে নেমে অস্ট্রেলিয়ার বেথ মুনি দাপটের সাথে ব্যাটিং করে মোট ৬৪ রান তুলেছেন।

অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেট দলের এই সাফল্যে খুশি ভারতের প্রাক্তন ক্রিকেটার শচীন তেন্ডুলকর। এক্স হ্যান্ডেলে  তিনি লিখেছেন, “দারুন খেলেছেন অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটাররা। যোগ্য দল হিসেবেই জিতেছেন তাঁরা। ট্রফি ঘরে আনার জন্যে ফাইনাল ম্যাচে ঠিক যা কিছু করার প্রয়োজন ছিল, তা সবকিছুই যথাযথভাবে পালন করেই ট্রফি তুলে নিয়েছে অস্ট্রেলিয়া।”

cscad news

Share this news article