মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার নির্দেশ বিসিসিআই-এর

news2 1

আজ খবর (বাংলা), [খেলা], মুম্বই , মহারাষ্ট্র, ০৩/০১/২০২৬ :   বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুরকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিতে চাইছে বিসিসিআই।  তার বদলে কেকেআর অন্য কোনো খেলোয়াড়কে দলে নিতে পারবে বলে জানা যাচ্ছে।

সম্প্রতি ভারতের সাথে বাংলাদেশের কূটনৈতিকসম্পর্ক যথেষ্ট অবনতি ঘটেছে। বাংলাদেশের মানুষ বেশ কয়েকটি আন্দোলন করতে গিয়ে ভারত বিরোধী স্লোগানও দিয়েছে। দুই দেশের কূটনৈতিক অবস্থানও দূরত্ব বাড়িয়েছে। এই রকম একটা সময়ে ভারতীয় কোনো ক্রিকেট দলে বাংলাদেশের কোনো খেলোয়াড় অংশগ্রহণ করবেন, এমনটা মেনে নিতে চাইছেন না এ দেশের ক্রিকেট অনুরাগী ও সাধারণ মানুষ। বাংলাদেশের খেলোয়াড় মুস্তাফিজুরকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে ছেড়ে দাবী উঠছিল দেশের বিভিন্ন জায়গা থেকে।  সমাজ মাধ্যমে বিষয়টি  হুমকির পর্যায়ে চলে যাচ্ছিল।

মুস্তাফিজুরকে কেকেআর ছেড়ে দেবে কিনা, তা নিয়ে এখনো পর্যন্ত কোনো অফিসিয়াল বিবৃতি দেয় নি কলকাতা নাইট রাইডার্স। মুখ খোলেন নি শাহরুখ খান নিজেও।  এই রকম একটা পরিস্থিতিতে মুস্তাফিজুরকে কেকেআর দল থেকে ছেড়ে দেওয়ার পরামর্শ দিতে চাইছে বিসিসিআই।  বাংলাদেশের এই খেলোয়াড়ের বদলে অন্য যে কোনো খেলোয়াড় কেকেআর নিতে পারবে বলে অনুমোদন করেছে বিসিসিআই। এবার কেকেআর কি নির্দেশ দেয় তার অপেক্ষায় ক্রিকেট মহল।


Share this news article