প্রয়াত দেব পুত্র সুনীল আনন্দ

প্রয়াত দেব পুত্র সুনীল আনন্দ

আজ খবর (বাংলা), [বিনোদন], মুম্বই , মহারাষ্ট্র, ২৮/০৭/২০২৬ :  প্রয়াত হয়েছেন অভিনেতা দেব আনন্দের পুত্র সুনীল আনন্দ, মৃত্যুকালে তাঁর বায়োস হয়েছিল ৭০ বছর.

সুনীল আনন্দের মৃত্যুর খবর সংবাদ মাধ্যমকে তাঁর পরিবারের তরফ থেকে জানানো হয়েছে।  তবে কিভাবে তাঁর মৃত্যু হয়েছে  সেই ব্যাপারে কিছুই জানানো হয় নি. বিষয়টিকে একেবারেই ব্যক্তিগত হিসেবে ব্যাখ্যা করেছেন সুনীলের ভাইঝি জিনা নারাং বলেছেন, “এই শোকের আবহে আমাদের পরিবার তাঁর জন্যে প্রার্থনা করব. তাঁর আত্মা শান্তি কামনা করছি।”

সুনীল আনন্দ দেব আনন্দের পুত্র ছিলেন এবং কয়েকটি হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্যগুলি হল “আনন্দ আউর আনন্দ”, “কার থিফ”, “ম্যায় তেরে  লিয়ে” এবং “মাস্টার”। ২০০১ সালে তাঁর “মাস্টার” ছবিটি ছিল মার্শাল আর্টের ওপর নির্ভর করে. এই মাস্টার ছবিটি সুনীল পরিচালনা করেছিলেন।

Share this news article