পর্যটন বাড়াতে আরও আকাশপথ ও বিমানবন্দরের সূচনা ভারতে

পর্যটন বাড়াতে আরও আকাশপথ ও বিমানবন্দরের সূচনা ভারতে

আজ খবর (বাংলা) [অন্য রুট]  নিউজ ডেস্ক, কলকাতা, ২৫/০৭/২০২৬ :  পর্যটকের ডায়রিতে এবার কয়েকটা বেড়ানোর খবর থাকছে।

১, অন্ধ্রপ্রদেশের ভোগপুরমে  আগামী মাসের ১ তারিখে একটি নতুন বিমানবন্দর চালু করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  নতুন এই বিমান বন্দরের নাম আল্লুরিসীতারামা রাজু আন্তর্জাতিক বিমানবন্দর। এই জায়গাটি বিশাখাপত্তনম থেকে বেশ কাছেই। সুতরাং এবার থেকে বিশাখাপত্তনম ও আরাকু ভ্যালি বেড়াতে গেলে বিমানেই পৌঁছে যাওয়া যাবে খুব তাড়াতাড়ি।  এই বিমানবন্দর দিয়ে যাতায়াত করা যেতে পারে। তবে আন্তর্জাতিক হওয়ায়  বিশাখাপত্তনম, আরাকু বা বোরা  কেভস অঞ্চলে বিদেশিদের ভীড় বাড়তে থাকবে। এখানে আরও উন্নতমানের হোটেল ও রিসোর্টের সংখ্যা বাড়বে।
২. রিয়াদ এয়ার বিমান সংস্থা এবার থেকে মুম্বই  ও রিয়াদের মধ্যে একটি ফ্লাইট ছাড়বে। অর্থাৎ এবার থেকে সৌদি আরবের রাজধানী রিয়াদঃ থেকে অনায়াসেই পৌঁছে যাওয়া যাবে আরব সাগরের ধরে মুম্বইতে।  এই পরিষেবা রিয়াধ  এয়ার দিতে শুরু করবে আগষ্ট  মাসের ৪ তারিখ থেকে। মুম্বই  থেকে রিয়াদঃ পৌঁছাতে সময় লাগে মাত্র চার বা সাড়ে চার ঘণ্টা।
৩. আর একটি বিমান সংস্থা আকাশ, মুম্বই  ও ব্যাঙ্গালুরু ননস্টপ ফ্লাইটের রুটের সাথে  এবারথেকে রাজস্থানের জয়পুরকেও জুড়তে চলেছে। এই ফ্লাইট তারা প্রতিদিন চালায়।  এই রুটেই এবার রাজস্থানের জয়পুর জুড়ে যেতে চলেছে। তবে এই সংযোজন হবে চলতি বছরে অক্টবর মাসের ১১ তারিখ থেকে।
Share this news article